চরচা প্রতিবেদক

সাতজন অতিরিক্ত ডিআইজি ও একজন পুলিশ সুপারকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি এম এ জলিল ও মো. সায়ফুজ্জামান ফারুকীকে রেঞ্জ ডিআইজি কার্যালয়, ঢাকায় পদায়ন করা হয়েছে। মোহাম্মদ বেলায়েত হোসেনকে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) পাঠানো হয়েছে। সাহেব আলী পাঠানকে জিএমপি–তে অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন পেয়েছেন মোহাম্মদ জাবেদুর রহমান, আর শিল্পাঞ্চল পুলিশে বদলি হয়েছেন এস এম আশরাফুজ্জামান। মো. রশীদুল হাসানকে পিটিসি রংপুরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেররিজম ইউনিটে বদলির পূর্ব আদেশ বাতিল করা হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।