Advertisement Banner

সিলেটে ফের ভূ-কম্পন অনুভূত

সিলেটে ফের ভূ-কম্পন অনুভূত
প্রতীকী ছবি: চরচা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পনটির উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।

অধিদপ্তর আরও জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ও স্থায়িত্ব কম হওয়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সম্পর্কিত