চরচা ডেস্ক

বাংলাদেশ সচিবালয় স্টেশনের মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আজ রোববার রাতে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর ২ জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’’
তবে মেট্রোরেলের ছাদের ওপর ওঠা দুই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ ছাড়া কী কারণে তারা ছাদে উঠেছেন, সেটাও তাৎক্ষণিক জানা যায়নি।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।