Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ব্যক্তিগত খেতাবেও স্পেনের জয়জয়কার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৫: ০৯
ব্যক্তিগত খেতাবেও স্পেনের জয়জয়কার

স্পেনের বিপক্ষে এক ফাইনালে কয়েকটি অর্জনের দিকেই নজর ছিল লিওনেল মেসির। কিন্তু ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। একই সঙ্গে কয়েকটি ব্যক্তিগত খেতাব জেতাও হয়নি তার। অন্যদিকে গোল্ডেন বুট বাদে বিশ্বকাপ সহ সব ব্যক্তিগত ট্রফি জিতেছেন স্প্যানিশ খেলোয়াড়রা।

Advertisement

মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে স্পেন জিতেছে ১-০ গোলে। ফাইনালের আগে গোল্ডেন বল জেতার বড় ফেভারিট ছিলেন মেসিই। ২০১৪ ও ২০২২ সালের পর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে সুযোগ ছিল তিনবার এই খেতাব জেতার। তবে তাকে হারিয়ে আসর জুড়ে স্পেনের মাঝমাঠের কাণ্ডারি রদ্রি প্রথমবারের মত জিতেছেন গোল্ডেন বল। মেসি জিতেছেন সিলবার বল, আর কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন ব্রোঞ্জ বল।

গোল্ডেন বুটের লড়াইয়েও ছিলেন মেসি। তবে ফাইনালে নিষ্প্রভ থেকে এখানেও দুইয়ে থেকে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। ১০ গোল নিয়ে টানা দ্বিতীয়বার এটি জিতেছেন এমবাপ্পে। আর মেসি আসর শেষ করেছেন ৮ গোল নিয়ে। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও মেসি ক্যারিয়ার শেষ করেছেন দ্বিতীয় হয়ে (২০ গোল)। শীর্ষে থাকা এমবাপ্পের গোল ২১টি।

টুর্নামেন্টের সেরা গোলকিপার বা গোল্ডেন গ্লাভস খেতাব জিতেছেন স্পেনের উনাই সিমোন। ফাইনালের পাশাপাশি পুরো আসরে তিনি ৭ ম্যাচে কোনো গোলই হজম করেননি। একটিমাত্র গোল খেয়েছেন শেষ আটে বেলজিয়ামের বিপক্ষে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় জাল অক্ষত রাখার রেকর্ডও গড়েছেন সিমোন।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে সেরা তরুণ খেলোয়ার হয়েছেন আরেক স্প্যানিশ ফুটবলার পাউ কুবারসি। বার্সেলোনার ১৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক স্বদেশী লামিন ইয়ামালকে পেছনে ফেলে সেরা হয়েছেন।

আর ফেয়ার প্লে এওয়ার্ড দেওয়া হয়েছে নেদারল্যান্ডস দলকে।

বিষয়: কিলিয়ান এমবাপ্পে২০২৬ বিশ্বকাপফিফা বিশ্বকাপ ২০২৬স্পেন ফুটবললিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবল
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”