Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

স্বৈরাচারের সঙ্গে আপসের সুযোগ নেই: ডেপুটি স্পিকার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২১: ১০
স্বৈরাচারের সঙ্গে আপসের সুযোগ নেই: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। ছবি: ভিডিওর স্ক্রিনশট থেকে নেওয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার না করে উৎখাত হওয়া স্বৈরাচারী শাসনের সঙ্গে কোনো আপস বা পুনর্মিলনের সুযোগ নেই।”

Advertisement

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে ‘জাস্টিস, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

কায়সার কামাল বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের অভিজ্ঞতা দেখায়- বিচার এড়িয়ে দ্রুত পুনর্মিলনের চেষ্টা অনেক সময় ব্যর্থ হয়। অপরাধীদের পুনর্বাসনের চেষ্টা দেশকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।”

জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “৫ আগস্ট কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি দেশের রাজনৈতিক ধারায় একটি মৌলিক পরিবর্তন।” জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, “ওই আন্দোলনে অন্তত এক হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ থেকে ১৩ শতাংশ শিশু।”

বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনগণের স্বার্থে পুনর্গঠনের ওপরও জোর দেন ডেপুটি স্পিকার। তার মতে, বিচার, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত না হলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে না।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ কারও অনুগ্রহের ওপর নির্ভর করবে না; নিজস্ব সক্ষমতার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করবে।”

বিষয়: রাজধানীসংসদঅভ্যুত্থান
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”