চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
বৃহস্পতিবার দিনগত রাত রাত ৩টার দিকে নির্বাচন কমিশন (ইসি) ভবনে যান। এর আগে রাত ২টার দিকে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগ জানাতে গেলে তাকে ইসি ভবনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
ইসি ভবনে উপস্থিত হয়ে মামুনুল হক জানান, তার নির্বাচনী এলাকার অন্তত ৫০টি কেন্দ্রে প্রায় এক হাজার ২০০ ভোট বাতিল করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১২৭টি আসনে কত ভোট বাতিল হয়েছে, তার সঠিক হিসাব এখনো জানা যাচ্ছে না।
তার অভিযোগ, কয়েকটি কেন্দ্রের ফলাফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, যা নিয়ে তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইসি ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়তি সতর্কতা লক্ষ্য করা যায়।
এদিকে ঢাকা-১৩ আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। তিনি মামুনুল হকের চেয়ে তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।