চরচা প্রতিবেদক

জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার ডিএমপির মিডিয়া শাখা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ ভবনে গমনাগমন করবেন। এ কারণে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচল করবে।
সাময়িক যানজট নিরসনে ১২ মার্চ সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত নিম্নোক্ত ডাইভারশন কার্যকর থাকবে—
ইন্দিরা রোড থেকে বেগম রোকেয়া সরণি:
ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহার করে গন্তব্যে পৌঁছাবে।
মানিক মিয়া এভিনিউ থেকে বেগম রোকেয়া সরণি:
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।
এছাড়া উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল ব্যবস্থা কার্যকর থাকবে।
ঢাকা মহানগর পুলিশ নগরবাসীকে উল্লিখিত সময়ের মধ্যে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।