Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

৬৯ প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক রক্ষণাবেক্ষণে ১৩ লাখ টাকা বরাদ্দ দিল সরকার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৯: ৩৫
৬৯ প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক রক্ষণাবেক্ষণে ১৩ লাখ টাকা বরাদ্দ দিল সরকার

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় দেশের ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯টি ওয়াশব্লকের রুটিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ১২ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

Advertisement

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) এইচ এম আবুল বাশার স্বাক্ষরিত এক অফিস আদেশে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে। 

আদেশ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পিইডিপি-৪ এর সাব-কম্পোনেন্ট ‘মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার্স’ কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের অনুকূলে এ অর্থ বরাদ্দ ও ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বরাদ্দকৃত অর্থের মধ্যে সরকারি তহবিল (জিওবি) এবং আরপিএ (জিওবি) উৎস থেকে মোট ১২ লাখ ৯০ হাজার টাকা ব্যয় করা হবে। অর্থনৈতিক কোড ৩২৫৮১০৭-এর আওতায় মেরামত ও সংরক্ষণ খাতের অনাবাসিক ভবন উপখাতে এ অর্থ ব্যয় হবে।

Advertisement
Advertisement
Advertisement

আদেশে বলা হয়েছে, কোনো অবস্থাতেই বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত অর্থ উত্তোলন বা ব্যয় করা যাবে না এবং অগ্রিম অর্থ উত্তোলনেরও সুযোগ থাকবে না।

সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করে ব্যয় সম্পন্ন করতে হবে এবং সকল ব্যয়ের ভাউচার সংরক্ষণ করতে হবে। এছাড়া বরাদ্দকৃত অর্থ ব্যয়ের তথ্য ডিপিইর ওয়েবভিত্তিক কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমে সাত দিনের মধ্যে এন্ট্রি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 

অন্যথায় ভবিষ্যতে বরাদ্দ প্রদান ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে।

আদেশে আরও বলা হয়, মোট ব্যয়ের ৪০ শতাংশ জিওবি এবং ৬০ শতাংশ আরপিএ (জিওবি) উৎস থেকে একটি বিলের মাধ্যমে সমন্বিতভাবে ব্যয় করতে হবে। কোনো ধরনের অনিয়মিত ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

বিষয়: প্রাথমিক শিক্ষাশিক্ষাসরকারপ্রাথমিক বিদ্যালয়বিদ্যালয়
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”