চরচা ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আশপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্প বলেন, “সমস্ত এয়ারলাইনস, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছি, অনুগ্রহ করে ভেনেজুয়েলার উপরে এবং আশেপাশে অবস্থিত আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ হিসেবে বিবেচনা করুন।”
গত সপ্তাহে আমেরিকার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএফএ) প্রধান এয়ারলাইনসগুলোকে ভেনেজুয়েলার ওপর দিয়ে ওড়ার ব্যাপারে সতর্ক করেছিল।
সতর্কবার্তায় জানানো হয়, দেশটির ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতি’ এবং দেশে বা তার আশেপাশে সামরিক কার্যকলাপ বৃদ্ধির কারণে উড্ডায়ন ‘সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি’ তৈরি করতে পারে।
আমেরিকার এফএফএ’র সতর্কবার্তার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনস ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে।পরবর্তীতে ভেনেজুয়েলা ওই ছয়টি প্রধান আন্তর্জাতিক এয়ারলাইনসের পরিচালনার অধিকার বাতিল করে দেয়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। যার মধ্যে ছিল, আবরারের হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করা গাদ্দারের ঠিকানা রাবি ক্যাম্পাসে হবে না, বিজয় দিবস মানে না, টাকলা ফুয়াদের জায়গা, জোহা স্যারের ক্যাম্পাসে হবে না, হবে না, জুলাই গাদ্দারের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না হবে না ইত্যাদি ।

জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী কমিটিও সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আসামের বাংলা ভাষাভাষী মুসলমানরা বৈষম্য, উচ্ছেদ এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার হচ্ছেন। ২০২১ সাল থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত ২০ হাজারের বেশি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক পরিবার উচ্ছেদ হয়েছে।