Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জামিনে মুক্তি পেলেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ২০: ৫২
জামিনে মুক্তি পেলেন নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধির পর ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে জামিনে মুক্তি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, চিকিৎসার জন্য তাকে ইতোমধ্যে তেহরানে স্থানান্তর করা হয়েছে।

Advertisement

উত্তর ইরানের জানজানে কারাদণ্ড থাকাকালীন অবস্থায় ১০ দিন হাসপাতালে থাকার পর মোহাম্মদিকে ‘মোটা অঙ্কের জামিনে সাজা স্থগিতের সুবিধা দেওয়া হয়েছে’ বলে তার ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে। তবে জামিনের পরিমাণ উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, তাকে অ্যাম্বুলেন্সে করে তেহরানের একটি হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে ‘তার নিজস্ব চিকিৎসক দল’ চিকিৎসা দেবে।

এর আগে গত সপ্তাহে তার সমর্থকেরা বলেছিল, ইরানে মানবাধিকার নিয়ে দীর্ঘদিন আন্দোলনের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া মোহাম্মদি কারাগারেই মৃত্যু ঝুঁকিতে রয়েছেন। জানজানের কারাগারে আটক অবস্থায় তিনি দুটি সন্দেহজনক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে দাবি করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে তার স্বামী তাকি রাহমানি এক বিবৃতিতে বলেন, “ নার্গিস মোহাম্মদির জীবন এখন সংকটাপন্ন অবস্থায় ঝুলছে। ”

তাকি রাহমানি বলেন, “বর্তমানে ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের পর তাকে হাসপাতালে নেওয়া হলেও শুধু সাময়িক স্থানান্তর যথেষ্ট নয়। যে পরিস্থিতি তার স্বাস্থ্যের এই অবনতি ঘটিয়েছে, সেখানে তাকে আর কখনো ফেরত পাঠানো উচিত হবে না। ”

মোহাম্মদির ফাউন্ডেশন জানিয়েছে, তার বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন। তার সাজা মেয়াদের অবশিষ্ট ১৮ বছর কাটানোর জন্য যেন তাকে আর কখনো কারাগারে ফিরতে না হয়, তা নিশ্চিত করতে হবে।

বিষয়: ইরানকারাদণ্ডমানবাধিকারনোবেল পুরস্কারহাসপাতাল
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”