Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে ইরান, নোবেল কমিটির নিন্দা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯: ৫৬
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে ইরান, নোবেল কমিটির নিন্দা

২০২৩ সালে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

Advertisement

স্থানীয় সময় গতকাল শুক্রবার এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নার্গিস মোহাম্মদির ফাউন্ডেশন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ডিসেম্বর ২০২৪ সালে কারাগার থেকে মুক্তি পাওয়া মোহাম্মদিকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণানুষ্ঠানে ছিলেন। সেই অনুষ্ঠান থেকে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

নার্গিসকে অত্যন্ত ‘হিংস্রভাবে’ গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা। নার্গিসসহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সবার তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তারা।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, নরওয়েজিয়ান নোবেল কমিটি এই গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ইরানকে তার অবস্থান অবিলম্বে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।

ইরান কেন আমেরিকাকে বিস্ময়কর প্রস্তাব দিচ্ছে?iran-america-flag

২০২৪ সালে প্রাথমিকভাবে মাত্র ৩ সপ্তাহের জন্য তাকে মুক্তি দেওয়া হলেও, চিকিৎসার কারণে বেশ কয়েকবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল।

চিকিৎসকদের মতে, তার হাড়ের ক্ষত এবং হৃদরোগের জন্য দীর্ঘমেয়াদী বিশেষ পরিচর্যার প্রয়োজন। চিকিৎসকরা আরও সতর্ক করেছেন, জেলের পরিবেশে ফিরে গেলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হতে পারে।

নার্গিস মোহাম্মদির জীবনের একটা বড় সময়ই কেটেছে কারাগারে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাকে জেলে পাঠিয়েছে ইরান সরকার। ১৩ বারেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে, আরও পাঁচ বার দোষী সাব্যস্ত হয়েছেন। সব মিলিয়ে তার সাজার মোট মেয়াদ ৩০ বছরের বেশি।

বিষয়: নোবেল শান্তি পুরষ্কারইরানআটকনোবেল পুরস্কারগ্রেপ্তার
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”