Advertisement Banner

গুলিস্তানে পড়ে ছিল দুটি খণ্ডিত হাত, স্কাউট ভবনের পাশে পা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
গুলিস্তানে পড়ে ছিল দুটি খণ্ডিত হাত, স্কাউট ভবনের পাশে পা

রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামের ১ ও ৪ নম্বর গেটের মাঝামাঝি স্থানের সড়ক থেকে দুটি কাটা হাত ও স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এগুলো।

আজ শনিবার সকালে পলিথিন ব্যাগের ভেতরে হাত দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতগুলো উদ্ধার করে। এরআগে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর স্কাউট ভবনের পাশ থেকে একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘‘এটি নিয়ে আমরা তদন্ত করছি। এখনও কাউকে শনাক্ত করা যায়নি। পাশাপাশি সিসিটিভি ফুটেজের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’’

মোস্তফা কামাল জানান, হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা গেছে, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র‍্যাবের সদস্যরা পৌঁছান। তারা আলামত সংগ্রহ ও ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম শুরু করেন।

সম্পর্কিত