Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সৌদির সঙ্গে মিল রেখে পুঠিয়ায় ঈদের নামাজ, অংশ নিলেন ৫ মুসুল্লি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০: ৫৩
সৌদির সঙ্গে মিল রেখে পুঠিয়ায় ঈদের নামাজ, অংশ নিলেন ৫ মুসুল্লি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় আগাম ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় কিছু মুসল্লি। আজ বুধবার সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর এলাকার ‘কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে’ এই ব্যতিক্রমী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Advertisement

অত্যন্ত সীমিত পরিসরে আয়োজিত এই জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। নারী ও পুরুষ মিলিয়ে মোট ৫ জন মুসল্লি এই ঈদ নামাজে অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩ জন পুরুষ এবং বাকি দুজন নারী। জামাতে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা রহিম গাজী।

নামাজ শেষে অংশগ্রহণকারী মুসল্লিরা জানান, বেশ কয়েক বছর ধরেই তারা সৌদি আরবের সাথে মিল রেখে স্থানীয়ভাবে ঈদের নামাজ আদায় করে আসছেন। আগে তারা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে ঈদের নামাজ আদায় করলেও, বর্তমান এই পদ্ধতিতেই তারা অধিকতর সন্তুষ্টি খুঁজে পান।

যে কারণে এই ঈদ বিএনপির জন্য গুরুত্বপূর্ণbnp-logo

নামাজের খুতবা ও মোনাজাত শেষে ইমাম মো. রহিম গাজী তাদের এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বলেন, “মানুষ মনে করে, সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করছি, আসলে বিষয়টি তেমন নয়। চাঁদ কেবল বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উদিত হয় না; চাঁদ ওঠে পুরো পৃথিবীর জন্য। বৈজ্ঞানিক বা ভৌগোলিক কারণে সব দেশ থেকে একই সময়ে চাঁদ দেখা সম্ভব হয় না। এটি আমাদের দেখার সীমাবদ্ধতা হতে পারে, কিন্তু চাঁদের উপস্থিতি একটি ধ্রুব সত্য।’’

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘এটি তাদের ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের অংশ। তবে স্থানীয়ভাবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। তারা নিজস্ব ব্যবস্থাপনায় শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছেন বলে আমরা জানতে পেরেছি।’’

বিষয়: ঈদুল আজহাসৌদি আরববরিশালপুঠিয়াঈদ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”