Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

১৬ বছর গণমাধ্যম কালচারাল ফ্যাসিবাদের চর্চা করেছে: ফারুকী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২১: ৩৭
১৬ বছর গণমাধ্যম কালচারাল ফ্যাসিবাদের চর্চা করেছে: ফারুকী
‘জুলাই রেভোলিউশনারি অ্যালায়েন্স ফাউন্ডেশন’ আয়োজিত ‘কনক্লেভ অন জুলাই রেভোলিউশনারি’ শীর্ষক সম্মেলনে। ছবি: চরচা

গত ১৬ বছরে দেশের গণমাধ্যম স্বৈরাচারী ব্যবস্থার সহযোগী হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

Advertisement

আজ রোববার বিকেল ৪টায় রাজধানীর বিআইএএম ফাউন্ডেশন মিলনায়তনে ‘জুলাই রেভোলিউশনারি অ্যালায়েন্স ফাউন্ডেশন’ আয়োজিত ‘কনক্লেভ অন জুলাই রেভোলিউশনারি’ শীর্ষক এক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে জুলাই-পরবর্তী বাংলাদেশে গণমাধ্যম ও সংস্কৃতির সার্বিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

আলোচনায় বিগত আওয়ামী শাসনামলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “বিগত সরকার আমলে গণমাধ্যমের একটি বড় অংশ ‘কালচারাল ফ্যাসিবাদের’ জন্ম দিয়েছিল এবং ২৪-এর জুলাই বিপ্লব সেই তৈরি করা কৃত্রিম বয়ানকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।”

ফারুকী আরও বলেন, “আমাদের গণমাধ্যম চাটুকারিতার প্রতিযোগিতায় নেমেছিল। বিগত ১৬ বছরে মিডিয়া একটি কালচারাল ফ্যাসিস্ট প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, যেখানে শাসকদলের বাইরের মানুষদের প্রায় 'অমানুষ' হিসেবে উপস্থাপন করা হতো।” তিনি আরও যোগ করেন, ২৪-এর অভ্যুত্থান এই বিভাজনের বয়ানকে তছনছ করে দিয়েছে এবং জুলাইয়ের আসল অঙ্গীকার ছিল সব রাজনৈতিক ও সাংস্কৃতিক ধারাকে এক মঞ্চে আনা।

গণমাধ্যমে শেখ হাসিনা সরকারের দোসরদের প্ল্যাটফর্ম দেওয়া প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব ও ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক শফিকুল আলম বলেন, “অন্তর্বর্তী সরকার বাকস্বাধীনতায় বিশ্বাস করে বলেই কঠোর পদক্ষেপ নেয়নি। তবে যেসব আওয়ামীপন্থী সাংবাদিক ও গণমাধ্যম জুলাই বিপ্লবের চেতনা নিয়ে প্রশ্ন তোলে এবং অপতথ্য ছড়ায়, তাদের বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে।” তিনি আরও জানান, বিগত গণহত্যার দোসর হিসেবে কাজ করা সাংবাদিকদের প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত মূলধারার গণমাধ্যমে ফিরিয়ে আনা উচিত নয়।

একই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার বলেন, “যারা সরাসরি হত্যার পেছনে না থেকেও নিজেদের কলম ও বক্তব্য দিয়ে গণহত্যার পক্ষে প্লট বা আবহ তৈরি করেছে, তারাও সমান অপরাধে অভিযুক্ত।” তিনি সতর্ক করে বলেন, কালচারাল ফ্যাসিবাদের প্রকৃত মুখোশ উন্মোচন করা না গেলে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থানের ঝুঁকি থেকে যাবে বলে জানান তিনি।

বিডিজবস-এর প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর ২৪-এর বিপ্লবকে এক অভূতপূর্ব ‘জনযুদ্ধ’ হিসেবে অভিহিত করে জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী ও গণমাধ্যম জনগণের পাশে থাকলেও ২৪-এর আন্দোলনে প্রায় শতভাগ মিডিয়া ছিল গণহত্যাকারী ফ্যাসিস্টদের পক্ষে। তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে গণমাধ্যমের এই অনুপস্থিতি ও ভূমিকার কথা স্বীকার করেই ভবিষ্যতের মুক্ত বাকস্বাধীনতার নতুন কাঠামো গড়ে তুলতে হবে।”

বিষয়: গণমাধ্যমজুলাই-আগস্ট হত্যাকাণ্ডরক্তাক্ত জুলাইমোস্তফা সরয়ার ফারুকী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”