Advertisement Banner

নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে নির্বাচনে সারা দেশে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় এক বার্তায় এ তথ্য জানিয়েছেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

এরআগে, গতকাল বৃহস্পতিবার রাতে ইসি জানিয়েছিল, ভোটের হার পরে জানানো হবে। ইসির পক্ষ থেকে বলা হয়েছিল, অধিকাংশ আসনে পোস্টালভোট যুক্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে এই পরিসংখ্যান জানালে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটগণণা সম্পন্ন করেই এ তথ্য জানানো হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে শেরপুর-৩ আসন বাদে ২৯৯টি সংসদীয় আসনে ভোট হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।

সম্পর্কিত