Advertisement Banner

৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল
ছবি: বাসস

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেটে ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে।

গত বুধবার এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এ দেওয়া ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের গেজেট বাতিল করা হয়েছে।

সনদ বাতিল হওয়াদের মধ্যে বেসামরিক নাগরিক, ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী, শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা রয়েছেন।

জামুকা সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা না হয়েও তারা সনদ নিয়েছেন। যাচাই-বাছাইয়ে সেটি প্রমাণিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত