চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও সংঘাত কমানোর জন্য জরুরি ফোনালাপ করেছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি। সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সোমবার দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
ফোনালাপ চলাকালীন দুই রাষ্ট্রপ্রধান মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং চলমান সামরিক তৎপরতা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।
মিশরের প্রেসিডেন্ট আল-সিসি জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা মিশরের নিজস্ব নিরাপত্তার সাথে জড়িত। তিনি রিয়াদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং আঞ্চলিক উত্তেজনা হ্রাসে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।