Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

লুইস এনরিকের হাত ধরে ইতিহাসের পাতায় পিএসজি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৯: ০৭
লুইস এনরিকের হাত ধরে ইতিহাসের পাতায় পিএসজি

“গতবারের চেয়ে এবারের শিরোপা জয়টা বেশি অম্লমধুর। কারণ এবার আমাদের প্রতিপক্ষ আরও অনেক বেশি শক্তিশালী ছিল।” চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে হারানোর পর এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে। আর্সেনাল এতে কিছুটা সান্ত্বনা পেতেই পারে। তবে ইউরোপ সেরা হওয়ার খুব কাছে গিয়ে আবারও খালি হাতে ফেরার যন্ত্রণা অনেকদিনই যে ভোগাবে ইংলিশ চ্যাম্পিয়নদের। কারণ এবার আর ভাগ্য তাদের সুপ্রসন্ন হয়নি ।

Advertisement

রোববার ফাইনালে দুই দলের সামনেই হাতছানি ছিল ইতিহাস গড়ার। আর্সেনাল জিতলে মাত্র তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে তারা একই মৌসুমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার গৌরব অর্জন করত। আর পিএসজির চোখ ছিল রিয়াল মাদ্রিদের পর প্রথম ক্লাব হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার।

১২০ মিনিটের ম্রিয়মাণ ফুটবলে অবশ্য দর্শকদের হতাশই করেছে দুই দল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম ‘বোরিং’ ম্যাচ বলেও অনেকেই উল্লেখ করেছেন। কারণ, আসরের সেরা দুই দলের লড়াইয়ে শুরু থেকেই ছিল না সেই গতি বা একে অন্যকে দুমড়ে-মুচড়ে দেওয়ার মানসিকতা। ঢিমেতালে চলা ম্যাচে কাই হাভার্টজের গোলে আর্সেনাল প্রথমে লিড পেলেও উসমান দেম্বেলের পেনাল্টি থেকে করা গোলে সমতা টানে পিএসজি।

নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও চিত্রটা ছিল একই। গোল না করতে পারলেও একচেটিয়া প্রাধান্য দেখায় পিএসজি। প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে দলটি গোলের জন্য শট নেয় ২১টি। বিপরীতে আর্সেনাল গোলের জন্য নিতে পারে মাত্র ৭টি শট।

Advertisement
Advertisement
Advertisement

আর বল দখলে রাখার ক্ষেত্রে ভীষণ বাজে এক ম্যাচ খেলে আর্সেনাল বিব্রতকর এক রেকর্ডও গড়েছে। তাদের ২৪.৭% পজেশন রাখার রেকর্ড ২০০৩-০৪ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সবচেয়ে বাজে। আর মিকেল আর্তেতার কোচিংয়ে এটি আর্সেনালের সবচেয়ে কম বল দখলে রাখার কীর্তি।

গোটা ম্যাচ জমজমাট না হলেও টাইব্রেকারে ছিল টানটান উত্তেজনা। পিএসজি প্রথম দুই শটে লক্ষ্যভেদ করলেও আর্সেনাল দ্বিতীয়টি মিস করে বসে। তবে অসাধারণ ক্ষিপ্রতায় নুনো মেন্দেসের শট ঠেকিয়ে আর্সেনাল শিবিরে প্রাণ ফেরান গোলকিপার ডাভিড রায়া। এরপর দুই দলেরই পরের দুটি শট যায় জালে। তবে আর্সেনালকে কাঁদিয়ে বল আকাশে উঁচিয়ে মেরে বসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল। ৪-৩ ব্যবধানে শেষ হাসি হাসে পিএসজি।

এর মধ্য দিয়ে আরও একবার তীরে এসে চ্যাম্পিয়ন্স লিগে তরী ডুবেছে আর্সেনালের। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ২০০৩-০৪ মৌসুমের পর আবারও ফাইনালে পরাজয়ই হয়েছে তাদের সঙ্গী। অধরাই থেকে গেছে ইউরোপ সেরা হওয়ার বাসনা।

বছর দুয়েক আগে তাদের জায়গায় ছিল পিএসজিও। তবে এনরিকের হাত ধরে বদলে যাওয়া দলটি টানা দুইবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ২০১৬ থেকে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছিল। পিএসজির স্বপ্ন এখন সেই রেকর্ড স্পর্শের।

আর দুই মৌসুম ধরে দলটি যেভাবে খেলেছে এবং অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে সেরাদের সেরা হয়েছে, তাতে তাদের পক্ষে এই রেকর্ড গড়া খুব সম্ভব। বিশেষ করে এনরিকে ডাগআউটে আছেন বলেই বড় স্বপ্ন দেখতেই পারে ফরাসি চ্যাম্পিয়নরা। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেকে নিয়ে যা করতে পারেনি দলটি, প্রায় সাদামাটা দল নিয়ে টানা দুই আসরে সেটাই করে দেখাতে সমর্থ হয়েছেন তিনি।

এনরিকের জাদুর স্পর্শে একটা লম্বা সময় ধরে ‘কৃষকের লিগ’ বলে সবার হাসিঠাট্টার খোরাক হওয়া পিএসজি এখন ইউরোপসেরা দল, তাও পরপর দুইবার। দেম্বেলে, ভিতিনিয়া, খভিচা কাভারাতসখেলিয়ারা দেখিয়ে চলেছেন, দল হিসেবে খেলতে পারলে পিএসজি কতটা অপ্রতিরোধ্য হতে পারে।

তিনজনের কারোরই মেসি-নেইমার-এমবাপেদের তারকা খ্যাতি না থাকলেও আছে সঠিক সময়ে জ্বলে ওঠার রসদ। আর্সেনালের বিপক্ষে নিজ নিজ ভূমিকায় তিনজনই ছিলেন সফল, আর এটাই গড়ে দিয়েছে ব্যবধান।

ম্যাচের পর তাই দল নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন পিএসজি কোচ এনরিকে, “আজকে হয়তো দুই দলই জেতার যোগ্য ছিল, কিন্তু পুরো মৌসুমে তারা যেভাবে খেলেছে, তাতে আমার কাছে মনে হয় শিরোপাটা আমাদেরই বেশি প্রাপ্য। আমরা খুব খুশি এবং আগামী বছর ফিরে আসব আবার চ্যাম্পিয়ন হতে। কঠিন? কিন্তু কেন নয়?”

এই টুর্নামেন্টে কোচ হিসেবে বার্সেলোনার হয়ে একবার এবং পিএসজির হয়ে দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এনরিকে। তিনি ইতিহাসের মাত্র পঞ্চম কোচ, যিনি তিন বা তার বেশি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন করা হয় তিনি কিংবদন্তি কিনা। এনরিকের ভাষায়, “আমি কিংবদন্তি কি না, সেই প্রশ্নের উত্তর দেবেন অন্যরা। আমি নিজেকে সেভাবে দেখি না। আমার কাজ পিএসজিকে বেশি বেশি শিরোপা জেতানো। আপাতত আমি একটু উদযাপন করতে চাই।”

অন্যদিকে রাজ্যের হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে আসা আর্তেতা জানান প্রাপ্তির কথা, “আপনি যখন ফাইনাল পর্যন্ত অনেক ধারাবাহিক থাকবেন এবং শেষ পর্যন্ত হেরে যাবেন টাইব্রেকারে, সেটা মেনে নেওয়া খুব কঠিন। তবে দল নিয়ে আমি গর্বিত। খেলোয়াড়রা আমাকে অনেক আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। আমরা একটা বড় শিরোপা জিতেছি এবং সবচেয়ে বড় শিরোপা হাতছাড়া করেছি। এটাও কম নয়।”

বিষয়: ফুটবলখেলাআর্সেনালপিএসজিচ্যাম্পিয়নস লিগ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”