Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাজেটের আওতার বাইরে কোনো নাগরিক আছে বলে মনে করি না: অর্থমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৮: ২১
বাজেটের আওতার বাইরে কোনো নাগরিক আছে বলে মনে করি না: অর্থমন্ত্রী

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আওতায় দেশের সব নাগরিক রয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মলনে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, “আপনারা লক্ষ্য করবেন এই বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। সত্যিকারের অর্থে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক এবং জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ, সবসময় বাজেটে প্রতিফলিত হয় না। কিন্তু ​এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি, প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। প্রতিটি মানুষকে, সবাইকে আমরা চেষ্টা করেছি।”

অর্থমন্ত্রী বলেন, “আমার যদি ভুল না হয়ে থাকে, কোনো শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না।”

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রী বলেন, “বাজেটের সত্যিকারের যে ফিলিং, বাজেটের সত্যিকারের যে কার্যক্রম-যেখানে জনগণের চিন্তার প্রতিফলন ঘটার কথা, সেই বিষয়টা আমরা বিগত বহু বছর ধরে, দেড় দশকের উপর ধরে দেশবাসী সেটা মিস করেছে।”

বাজেট ২০২৬-২৭: আসল সংকট কি প্রাতিষ্ঠানিক সক্ষমতার?gol table (3)

আমির খসরুর মতে, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের সম্পদ লুণ্ঠন এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে বর্তমান অর্থনীতি একটি ভঙ্গুর অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই তীব্র সম্পদের সীমাবদ্ধতার মধ্যে রাজনৈতিক ও সামাজিক অধিকার পুনরুদ্ধার এবং একটি সর্বজনীন বাজেট প্রণয়ন করা অত্যন্ত কঠিন একটি কাজ হিসেবে দেখা দিয়েছে।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের মতো বৈশ্বিক যুদ্ধবিগ্রহ এখন ‘নিউ নরমাল’ হয়ে উঠেছে। এই বৈশ্বিক সংকটের কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা পরিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক বাস্তবায়নকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য অনুযায়ী, বিগত ফ্যাসিবাদী সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পর বর্তমান প্রশাসন যে অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তা এমনিতেই ‘অত্যন্ত চ্যালেঞ্জিং’। এর ওপর বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে সেই চ্যালেঞ্জ আরও বহুগুণ বেড়ে গেছে, যার সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে দেশের জ্বালানি খাতের ওপর।

এত নেতিবাচক পরিস্থিতির মধ্যেও এবারের বাজেটের চিন্তা ও দর্শনে দেশের প্রতিটি নাগরিকের কথা ভাবা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

বিষয়: অর্থনীতিজাতীয় বাজেটঅর্থনীতির খবরঅর্থমন্ত্রীসংবাদ সম্মেলনবাজেট ২০২৬-২৭
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”