চরচা ডেস্ক

ভোজ্যতেলের অবৈধ মজুত মোকাবিলায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার তেল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এসব অভিযানে মজুত, সরবরাহে অনিয়ম এবং বাজারে ঘাটতি তৈরির অভিযোগে অভিযান চালানো হয়।
এসময় অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থেকে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এসব অভিযানে।
পণ্যের বাজার সরবরাহ স্বাভাবিক রাখা, সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য কারসাজি ঠেকাতে এসব অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কর্মকর্তারা।