Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নায়িকা নাকি স্পাই?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৫: ০৮
নায়িকা নাকি স্পাই?

অড্রে হেপবার্নের নাম কে না জানেন! হ্যাঁ, এখনকার অনেকে হয়তো তার সিনেমা পুরো দেখেননি, অথবা দেখেনওনি। কিন্তু নাম শোনেননি, এমনটা খুঁজে পাওয়া কঠিন। কারণ অড্রে হেপবার্ন প্রথম নারী  অভিনয় শিল্পী যিনি অস্কার পান কালজয়ী সিনেমা রোমান হলিডের জন্য। তাই অড্রে হেপবার্নকে নিয়ে চর্চা অনেক। সিনেমা হোক বা ফ্যাশন, অড্রে হেপবার্নের নাম চলেই আসে বারে বারে। আজ হলিউডের স্বর্ণযুগের চলচ্চিত্র ও ফ্যাশনের অবিসংবাদিত আইকন অড্রে হেপবার্নের ২৩তম মৃত্যবার্ষিকী। 

Advertisement

এই নারী অভিনয়শিল্পী সেই বিরল ব্যক্তিদের একজন, যারা একইসাথে একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার), এমি, গ্র্যামি এবং টনি—এই চারটি পুরস্কারই জয় করেছেন। সারা দুনিয়ায় এই কৃতিত্ব আছে মোটে জনা তিরিশেক মানুষের।

রোমান হলিডে’ (১৯৫৩)-র মাধ্যমেই তিনি প্রথম অভিনেত্রী হিসেবে একই সাথে অস্কার, গোল্ডেন গ্লোব এবং বাফটা (BAFTA) জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়াও আরও ৫ বার তিনি অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এছাড়াও আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট অড্রে হেপবার্নকে 'ক্ল্যাসিকাল হলিউড সিনেমার তৃতীয় শ্রেষ্ঠ নারী কিংবদন্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

হেপবার্নের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানি’স’ (১৯৬১), ‘মাই ফেয়ার লেডি’ (১৯৬৪) এবং থ্রিলার ছবি ‘ওয়েট আনটিল ডার্ক’ (১৯৬৭)।

Advertisement
Advertisement
Advertisement

তবে হেপবার্ন কিন্তু শুধু অভিনয় আর ফ্যাশন দুনিয়াতেই অবদান রেখেছেন তাই নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিশোরী অড্রে হেপবার্ন এক সম্পূর্ণ ভিন্ন এবং সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নাৎসি দখলদারিত্বের বিরুদ্ধে ডাচ প্রতিরোধ বাহিনীর জন্য তহবিল সংগ্রহ করতে তিনি গোপনে ব্যালে নাচের আসর আয়োজন করতেন। নাৎসিদের কড়া নজরদারি এড়িয়ে এই নাচের আসর আয়োজন করে তা থেকে প্রাপ্ত অর্থ ব্যবহৃত হতো নাৎসিদের বিরুদ্ধে। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, হেপবার্ন ছিলেন ডাচ প্রতিরোধ বাহিনীর সক্রিয় গুপ্তচর। 

জীবনের পরবর্তী সময়ে হেপবার্ন ইউনিসেফ-এর (UNICEF) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। এই দায়িত্ব পালনের জন্য তিনি অসংখ্য ফিল্ড ভিজিট করেছেন এবং মার্কিন কংগ্রেসে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। মানবহিতৈষী কাজের স্বীকৃতিস্বরূপ তিনি মার্কিন ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’সহ বেশ কিছু সম্মানজনক পুরস্কারে ভূষিত হন।

অড্রে হেপবার্ন এসেছিলেন আমাদের বাংলাদেশেও। এ দেশের জনপ্রিয় নায়িকা শাবানা, ববিতার সঙ্গেও তার দেখা হয়েছিল। সে অবশ্য আরেক গল্প। 

বিষয়: শিল্পীবিশ্বযুদ্ধহলিউডঅভিনেত্রীবিনোদনঅস্কারগুপ্তচর
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”