চরচা প্রতিবেদক

টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর মাছের আড়তের পেছনে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি কয়েকদিন ধরে পানিতে থাকায় শরীরে পচন ধরেছে। এ কারণে সিআইডির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।