Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বেনজীর আহমেদের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৬: ৫২
বেনজীর আহমেদের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: ইউএনবি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্প্রতি শর্তসাপেক্ষ জামিন পাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা আমাদের ল ফার্মকে তার জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দিয়েছি। কারণ আমরা সন্দেহ করছি যে তার অন্যান্য দেশের পাসপোর্টও থাকতে পারে।’’

তিনি বলেন, ‘‘সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ল ফার্মের সঙ্গে সরকার ইতোমধ্যে যোগাযোগ করেছে এবং স্বরাষ্ট্র সচিব এ বিষয়ে ইউএই রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনা করেছেন।’’

Advertisement
Advertisement
Advertisement

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আমরা এখনো জামিনের শর্তাবলীর বিস্তারিত জানতে পারিনি। আমরা জামিনের আদেশের একটি সত্যায়িত অনুলিপি (সার্টিফাইড কপি) পাওয়ার চেষ্টা করছি।’’

অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্তkashimpur-land-office

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সরকার তাদের আইনি প্রতিনিধিদের ইউএই আদালতে বাংলাদেশের প্রত্যর্পণ-সংক্রান্ত নথি জমা দিতে এবং বেনজীরের জামিন বাতিলের আবেদন জানাতে অনুরোধ করেছে।’’

বেনজীরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের প্রচেষ্টা সত্ত্বেও কেন তাকে জামিন দেওয়া হলো- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আদেশের বিস্তারিত না জেনে তিনি আদালতের সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করবেন না।’’

কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘‘এতে জনগণের মাত্রাতিরিক্ত চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নেই।’’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘একটি স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছিল। তবে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে।’’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, কর্তৃপক্ষ পরিস্থিতি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রীপাসপোর্টবেনজীর আহমেদসালাহউদ্দিন আহমদ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”