Advertisement Banner

আজিমপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আজিমপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের
ফাইল ছবি

রাজধানীর লালবাগের আজিমপুর এতিমখানার সামনের সড়কে পিকআপে ধাক্কায় আমজাদ হোসেন (৬৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় অটোচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমজাদ হোসেনের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার জৈনকি গ্রামে। তিনি মৃত ধলা মিয়ার ছেলে। বর্তমানে পরিবারকে নিয়ে ফার্মগেট এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ছেলে সাকিব জানান, প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন তার বাবা। পরে তারা খবর পান, আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ গাড়ি তার বাবার অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত