Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

এ বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ, আসছে এলিয়েন!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৭: ১৫
এ বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ, আসছে এলিয়েন!

বিশ্বজুড়ে আবারও আলোচনায় বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা। অনুসারীদের বিশ্বাস অনুযায়ী, এ বছরই পৃথিবীর বায়ুমণ্ডলে একটি বিশাল ভিনগ্রহের মহাকাশযানের প্রবেশ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার পূর্বাভাস দিয়েছিলেন তিনি ।

Advertisement

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের নভেম্বরে মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো ভিনগ্রহের প্রাণীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ঘটতে পারে। তিনি ধারণা করেছিলেন, একটি বিশাল আকারের এলিয়েন মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। তবে সেই আগমনের উদ্দেশ্য কী হবে, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

১৯৯৬ সালে মৃত্যুবরণ করা বাবা ভাঙ্গা জীবদ্দশায় বহু পূর্বাভাস দেওয়ার জন্য পরিচিত ছিলেন। তার অনুসারীদের দাবি, তিনি ৯/১১ হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং কোভিড-১৯ মহামারির মতো ঘটনাও আগেই আঁচ করেছিলেন। সেই ধারাবাহিকতায় তার ২০২৬ সালের ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।

একই সঙ্গে তার সবচেয়ে আতঙ্কিত ভবিষ্যদ্বাণীর একটি, ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় চীন-তাইওয়ান উত্তেজনা, রাশিয়া-আমেরিকা সংঘাত এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই পূর্বাভাস নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

তবে বাবা ভাঙ্গা এটাও বলেছিলেন, ২০২৬ সালের এই যুদ্ধ মানবজাতির শেষ অধ্যায় হবে না। তার মতে, পৃথিবীর চূড়ান্ত অবসান ঘটবে আরও অনেক পরে–৫০৭৯ সালে। এর আগে প্রযুক্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভারসাম্য হারিয়ে বিশ্ব এক ধরনের সংকটময় পর্যায়ে পৌছাবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন।

বাবা ভাঙ্গার দীর্ঘমেয়াদি ভবিষ্যদ্বাণীর তালিকায় রয়েছে, ২০২৮ সালে মানুষ ভেনাস গ্রহে শক্তির উৎস অনুসন্ধান শুরু করবে, ২০৩৩ সালে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এবং ৩০০৫ সালে মঙ্গলের একটি সভ্যতার সঙ্গে পৃথিবীর যুদ্ধ হবে।

বাবা ভাঙ্গার সব ভবিষ্যদ্বাণী যে সঠিক ছিল, তা নয়। অতীতে তার কিছু পূর্বাভাস ভুলও প্রমাণিত হয়েছে। যেমন, আমেরিকার শেষ প্রেসিডেন্ট হবেন বারাক ওবামা, ২০১০ সালেই বিশ্বযুদ্ধ শুরু হবে-এই দাবিগুলোর কোনোটি বাস্তব হয়নি। তবুও এই ভবিষ্যদ্বক্তার কথাবার্তা আজও মানুষের আগ্রহের কেন্দ্রে।

বিষয়: রাশিয়াআমেরিকামহাকাশযানতথ্যপ্রযুক্তিবিশ্বযুদ্ধকোভিড–১৯প্রেসিডেন্টপৃথিবীমৃত্যু
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”