Advertisement Banner

রাজধানীতে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে মো. আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ভোটারের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে কাজলার দনিয়া অগ্রদূত স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. ফারহান ইসরাক নিঝুম জানান, তার বাবা ভোট দিতে কাজলার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে যান। ভোটকেন্দ্রের পাঁচতলায় ওঠার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারহান আরও জানান, সাঈদ সরকার দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগে দুবার হার্ট অ্যাটাক করেছিলেন। পরিবারের সঙ্গে তিনি মুগদার মানিকনগর এলাকার বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত