Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দ্বিতীয় উষ্ণতম বছর হতে চলেছে ২০২৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩২
দ্বিতীয় উষ্ণতম বছর হতে চলেছে ২০২৫

পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর হতে চলেছে ২০২৫। এ তথ্য জানিয়েছে ইউরোপিয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আজ মঙ্গলবার এক মাসিক বুলেটিনে এমন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

সিথ্রিএস জানিয়েছে, বছরটি এমন প্রথম তিন বছরের সময়কাল পূর্ণ করবে, যখন পৃথিবীর গড় তাপমাত্রা ১৯ শতাব্দীর আগের সময়ের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। শিল্প-বিপ্লবের ওই সময়েই মানুষ জীবাশ্ম জ্বালানি পোড়ানো শুরু করে।

সিথ্রিএসের জলবায়ু বিষয়ক স্ট্রাটেজিক প্রধান সামান্থা বার্গেস বলেন, “এই তাপমাত্রা বৃদ্ধি কাল্পনিক নয়, এগুলো জলবায়ু পরিবর্তনের গতি দ্রুত বৃদ্ধি পাওয়ার প্রতিফলন।”

Advertisement
Advertisement
Advertisement

এই বছরও জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে পড়েছে। গত মাসে কালমাগি ঘূর্ণিঝড়ে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ফিলিপাইনে। অপরদিকে গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা গেছে স্পেনে। গত বছরটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম।

যদিও স্বাভাবিক আবহাওয়ার ধরনে বছরের পর বছর তাপমাত্রা ওঠানামা করে। বিজ্ঞানীরা সময়ের সঙ্গে বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি পাওয়ার বিষয়টি নথিভুক্ত করেছেন। বিজ্ঞানীরা দাবি করেছেন, উষ্ণায়নের প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো রবং তা থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস।

ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অরগানাইজেশন এই বছরের শুরুর দিকে জানিয়েছে, গত ১০ বছরই ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০টি বছর।

গত নভেম্বর মাসে কপ-৩০ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে, বিভিন্ন দেশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর নতুন পদক্ষেপগুলোয় একমত হতে পারেনি।

বিষয়: জলবায়ুকপ ৩০জলবায়ু পরিবর্তনগ্রিনহাউস
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”