Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিতের দাবি এমজেএফের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৪: ৪৭
মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিতের দাবি এমজেএফের
মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান এমজেএফের। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতন ও হয়রানির সাম্প্রতিক সংবাদে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

Advertisement

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গাজীপুর, টঙ্গী, সাভার ও কুষ্টিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে গণমাধ্যমে প্রকাশিত ঘটনার চেয়ে প্রকৃত ঘটনার সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এমজেএফ।

সংস্থাটি মনে করে ভয়, সামাজিক লজ্জা কিংবা চাপের কারণে অনেক শিশু হয়তো নির্যাতনের কথা বলতে পারে না। এসব ঘটনার পাশাপাশি অভিযোগ জানাতে বাধা দেওয়া এবং ভয়ভীতি দেখানোর বিষয়ও উদ্বেগজনক। প্রতিটি অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। এ ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement
এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হত্যার হুমকিhazaribagh-thana

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, “প্রতিটি শিশুর নিরাপদ ও স্নেহপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। বাবা-মা তাদের সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠান এই বিশ্বাস নিয়ে যে, সেখানে তারা শিখবে, নিজেদের বিকশিত করবে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়বে। যাদের দায়িত্ব শিশুদের যত্ন নেওয়া ও শিক্ষা দেওয়া, তাঁদের কাছ থেকে কোনো শিশুর ভয় পাওয়ার কথা নয়। কোনো শিশু নির্যাতনের কথা জানালে আমাদের প্রথম দায়িত্ব হলো তার কথা শোনা, দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তার নিরাপত্তা নিশ্চিত করা। শিশুদের যেকোনো নির্যাতন বা অনাকাঙ্ক্ষিত আচরণের কথা নির্ভয়ে জানাতে বাবা-মাকে তাদের উৎসাহিত করতে হবে। শিশুদের আশ্বস্ত করতে হবে যে, তাদের কথা শোনা হবে, তাদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হবে এবং তারা প্রয়োজনীয় সহায়তা পাবে। নির্যাতনের কথা বলার কারণে কোনো শিশুকে দোষারোপ, ভয় দেখানো বা চুপ করিয়ে দেওয়া যাবে না। শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। প্রতিটি শিশু যেন নির্ভয়ে নিজের কথা বলতে পারে এবং প্রয়োজনীয় সহায়তা পায়, তা নিশ্চিত করতে হবে। কোনো শিশুকে যেন শিক্ষা ও নিরাপত্তার মধ্যে একটিকে বেছে নিতে না হয়।”

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা জোরদার করা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য এমজেএফ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ২০০৯ সালে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশনা এবং পরবর্তী নির্দেশনার আলোকে এমজেএফ বারবার মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও কার্যকর করার দাবি জানিয়ে আসছে।

বিষয়: মাদ্রাসাযৌন হয়রানিশিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”