চরচা ডেস্ক

যুদ্ধের মাঝেও আজ শুক্রবার ইরানে উদযাপিত হয়েছে আল-কুদস দিবস। প্রতি বছরের এবারও তেহরানে আয়োজিত হয়েছে বার্ষিক আল-কুদস দিবসের মিছিল। এতে অংশ নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিসহ দেশটির শীর্ষস্থানীয় বহু কর্মকর্তা।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক খবরে তা বলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ছবি অনুযায়ী, মিছিলে অংশগ্রহণকারী অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেন মোহসেনি-এজেই।
পেন্টাগন প্রধান পিট হেগসেথ যখন দাবি করেছিলেন যে ইরানি নেতারা ভয়ে আত্মগোপন করেছেন, ঠিক তখনই তাদের এই প্রকাশ্য উপস্থিতি সামনে এল।
১৯৭৯ সালে আয়াতুল্লাহ খোমেনি কর্তৃক প্রবর্তিত আল-কুদস দিবস একটি বার্ষিক কর্মসূচি, যা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ এবং জেরুজালেমের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণের বিরোধিতায় রমজানের শেষ শুক্রবার পালিত হয়। দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়। ‘আল-কুদস’ হলো জেরুজালেমের আরবি নাম।
মিছিলের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।