Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আসছে ‘সবচেয়ে ভয়াবহ’ এল নিনো

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৭: ১০
আসছে ‘সবচেয়ে ভয়াবহ’ এল নিনো

জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে। তার ওপর আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে প্রাকৃতিক আবহাওয়ার চক্র ‘এল নিনো’র নতুন ধাপ। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করে জানিয়েছে, চলতি বছরের বাকি সময়জুড়ে এই এল নিনো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে আসতে পারে চরম বিপর্যয়।

Advertisement

বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থার পূর্বাভাসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এবার ধেয়ে আসা এল নিনোটি ইতিহাসের অন্যতম শক্তিশালী বা একটি ‘সুপার’ এল নিনোতে রূপ নিতে পারে। যদিও এল নিনোর সঠিক সময় এবং তীব্রতা আগে থেকে নিখুঁতভাবে বলা কঠিন। তবুও বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের কেন্দ্রস্থলের পরিস্থিতি দেখে এই শক্তিশালী ইঙ্গিত পাচ্ছেন।

মূলত বাতাসের গতিপথ পরিবর্তনের ফলে গ্রীষ্মমন্ডলীয় প্রশান্ত মহাসাগরে যখন উষ্ণ পানি ছড়িয়ে পড়ে, তখনই এল নিনো তৈরি হয়। তবে এবারের ঘটনাটি কেন এত বেশি শক্তিশালী হতে পারে, তার মূল কারণ লুকিয়ে আছে সমুদ্রপৃষ্ঠের অনেক গভীরে। স্যাটেলাইট ও সমুদ্রের ভাসমান বয়ার তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, মহাসাগরের কয়েক শ মিটার গভীরে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অস্বাভাবিক উষ্ণ পানির একটি বিশাল তরঙ্গ পূর্ব দিকে ধেয়ে আসছে। গভীর সমুদ্রের এই অতিরিক্ত তাপই সাধারণত পরবর্তী সময়ে সমুদ্রপৃষ্ঠের পানিকে গরম করে তোলে, যা পরে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে বিশ্বব্যাপী আবহাওয়ার স্বাভাবিক ছন্দকে ওলটপালট করে দেয়।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের কর্মকর্তা অ্যাডাম স্কাইফ এবং যুক্তরাষ্ট্রের এনওএএ-এর বিজ্ঞানী মিশেল ল’হেউরেক্সের মতো বিশেষজ্ঞরা মনে করছেন, পানির নিচের এই তাপমাত্রা ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনোর আভাস, যা হয়তো সব রেকর্ড ভেঙে দিতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

সাধারণত একটি শক্তিশালী এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া তৈরি হয়। এর ফলে খরা এবং দাবানলের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এটি ভারতীয় উপমহাদেশের মৌসুমি বায়ুকে দুর্বল করে দিতে পারে এবং আফ্রিকার কিছু অংশে তীব্র খরা ডেকে আনতে পারে। আবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে এর কারণে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি তৈরি হয়।

বিষয়: জাতিসংঘতাপমাত্রাআবহাওয়াএল নিনোআবহাওয়ার খবর
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”