Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বিশ্বের অন্তত ৩৪০ কোটি মানুষের নিরাপদ আবাসন নেই: জাতিসংঘের প্রতিবেদন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৪: ২১
বিশ্বের অন্তত ৩৪০ কোটি মানুষের নিরাপদ আবাসন নেই: জাতিসংঘের প্রতিবেদন

বিশ্বের অন্তত ৩৪০ কোটি মানুষের নিরাপদ ও উপযুক্ত আবাসন সুবিধা নেই। ইউএন হ্যাবিট্যাটের ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট ২০২৬ এ এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দশকের পর দশক ধরে আবাসন খাতে অপর্যাপ্ত বিনিয়োগ, অপরিকল্পিত নগরায়ণ, অর্থনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতিরই চূড়ান্ত ফল হলো আজকের এই বৈশ্বিক আবাসন সংকট।

Advertisement

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৩৪০ কোটির মধ্যে ১০০ কোটিরও বেশি মানুষ বাস করছেন বিভিন্ন অনানুষ্ঠানিক বসতি ও বস্তিতে। এসব জায়গায় নেই কোনো স্থায়ী মালিকানা, রয়েছে অতিরিক্ত জনসংখ্যার চাপ, পরিবেশগত ঝুঁকি এবং মৌলিক নাগরিক সুবিধার তীব্র অভাব। আবাসনকে আন্তর্জাতিকভাবে মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, এই সংকট নিরসনে অগ্রগতি এখনো অত্যন্ত হতাশাজনক বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

২০১০ সালে বৈশ্বিক আবাসনের এই ঘাটতি ছিল ২৫ কোটি ১০ লাখ ইউনিট। যা ২০২৩ সালে বেড়ে হয়েছে ২৮ কোটি ৮০ লাখ ইউনিট। একই সঙ্গে যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাধ্য হয়ে মানুষের ভিটা-মাটি ছাড়ার প্রবণতা ক্রমাগত বাড়ছে।

ইউএন হ্যাবিট্যাটের এক গবেষণায় দেখা গেছে, ২০০৩ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে অন্তত ৬ কোটি ৪০ লাখ মানুষকে তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়েছে, যা তাদের জীবনজীবিকা, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার ওপর মারাত্মক আঘাত হেনেছে।

Advertisement
Advertisement
Advertisement
দেশ আছে, নাগরিকত্ব নেই: দক্ষিণ এশিয়ার রাষ্ট্রহীনতার ইতিহাসrohingya 1

ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট ২০২৬ এ স্পষ্ট করা হয়েছে, উপযুক্ত আবাসন কেবল মাথার ওপর একটা ছাদ পাওয়ার বিষয় নয়। এটি টেকসই নগর উন্নয়ন এবং মানুষের ভালো থাকার অন্যতম প্রধান ভিত্তি। একটি ভালো আবাসন মানুষের কর্মসংস্থান, জনসেবা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সুযোগ পাওয়ার ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলে। তাই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আবাসন খাতের উন্নয়ন অপরিহার্য।

দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন এবং বস্তি অঞ্চলগুলোর খোলনলচে বদলে দিতে নিরাপদ, সাশ্রয়ী ও সুবিধাজনক স্থানে আবাসন নিশ্চিত করার ওপর এই প্রতিবেদনে বিশেষ জোর দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আবাসনকে জলবায়ু মোকাবিলা এবং পরিবেশবান্ধব নগর গড়ার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে। এর জন্য প্রয়োজন জ্বালানি-সাশ্রয়ী, কম কার্বন নিঃসরণকারী আবাসন ব্যবস্থা এবং টেকসই নগর অবকাঠামো।

বস্তি বা অনানুষ্ঠানিক বসতিগুলোকে শহরের বাইরে না ঠেলে, সেগুলোকে শহরেরই অংশ হিসেবে মেনে নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে উন্নয়ন পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে।

পরিশেষে, এই প্রতিবেদনটি বিশ্বের সব দেশের সরকার ও অংশীজনদের আবাসনকে মানুষের একটি মৌলিক অধিকার হিসেবে পুনর্বিবেচনা করার এবং একটি সবুজ, সাম্যবাদী ও দুর্যোগ-সহনশীল ভবিষ্যৎ নগরী গড়ে তোলার তাগিদ দিয়েছে।

বিষয়: বস্তিইউএনবাস্তুচ্যুতজলবায়ুবিশ্ব অর্থনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”