Advertisement Banner

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা
বাংলা একাডেমির লোগো

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ সোমবার একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।

এ বছর মোট ৮টি বিভাগে ১০ জন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষককে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। বিজয়ীরা হলেন:

কবিতা: মোহন রায়হান

কথাসাহিত্য: নাসিমা আনিস

প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক

শিশুসাহিত্য: হাসান হাফিজ

অনুবাদ: আলী আহমদ

গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান

বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী

মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ও পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সম্পর্কিত