Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

শান্তিতে নোবেলজয়ী সু চির মৃত্যুর আশঙ্কা ছেলে কিমের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২১: ২০
শান্তিতে নোবেলজয়ী সু চির মৃত্যুর আশঙ্কা ছেলে কিমের

মিয়ানমারে আটক ৮০ বছর বয়সী অং সান সু চির স্বাস্থ্য ক্রমশ নাজুক হয়ে ওঠায় এবং তার সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় এই নেত্রীর মৃত্যুর আশঙ্কা করছেন ছেলে কিম আরিস। তিনি আশঙ্কা করছেন, মা যদি মারাও যান, তবে হয়তো তিনি তা জানতেও পারবেন না।

Advertisement

টোকিওতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ নাগরিক কিম আরিস বলেন, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে তিনি তার মায়ের সঙ্গে বছরের পর বছর ধরে সরাসরি কোনো কথা বলতে পারেননি। কেবল মাঝে মাঝে, তৃতীয় পক্ষের কাছ থেকে তার হার্ট, হাড় এবং মাড়ির সমস্যা সংক্রান্ত বিচ্ছিন্ন কিছু তথ্য তিনি পেয়েছেন।

কিম আরিসের মতে, সু চির চলমান স্বাস্থ্য সমস্যা রয়েছে। তাকে দুই বছরের বেশি সময় ধরে কেউ দেখেনি। সু চিকে তার আইনজীবী দল বা পরিবারের সঙ্গেও যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি।

কিম আরিস মনে করছেন, সু চিকে রাজধানী নেপিদোতে আটক রাখা হয়েছে। দুই বছর আগে পাওয়া শেষ চিঠিতে সু চি গ্রীষ্ম ও শীতকালে তার সেলের তাপমাত্রা নিয়ে অভিযোগ করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

সু চি বর্তমানে উসকানি, দুর্নীতি ও নির্বাচনি জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। বিভিন্ন মামলায় তার সাজার মোট পরিমাণ ছিল ৩৩ বছর, তবে পরে তা কমিয়ে ২৭ বছর করা হয়েছে।

কিম আরিস মিয়ানমারে জান্তা বাহিনীর আসন্ন নির্বাচনকে প্রত্যাখ্যান করলেও তিনি মনে করেন, এটি তার মায়ের দুর্দশা লাঘবের একটি ছোট সুযোগ তৈরি করতে পারে। আগামী ২৮ ডিসেম্বর থেকে এই নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই সুযোগ ব্যবহার করে জান্তার ওপর চাপ সৃষ্টি এবং তার মায়ের মুক্তির আহ্বান জানান।

কিম আরিস আরও বলেছেন, তিনি আশঙ্কা করছেন, বিশ্বজুড়ে অন্যান্য সংঘাতের কারণে মানুষ মিয়ানমারের বিষয়টি ভুলে যাচ্ছে। তিনি তার মায়ের মুক্তির জন্য সব পক্ষকে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাবেন।

সাক্ষাৎকারে সু চির ছেলে বলেন, ‘‘তার চলমান স্বাস্থ্য সংকট রয়েছে। গত দুই বছরে তাকে কেউ দেখেনি। তার আইনগত দলের সঙ্গে তার কোনো যোগাযোগ করার অনুমতি নেই, পরিবারের সঙ্গে যোগাযোগ তো অনেক দূর। আমি যতদূর আশঙ্কা করছি, তিনি হয়তো ইতিমধ্যেই মারা গেছেন।’’

কিম আরিস বলেন, ‘‘আমি মনে করি আমার মাকে নিয়ে মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের নিজের একটা উদ্দেশ্য আছে। যদি তিনি নির্বাচন শুরু হওয়ার আগে বা পরে সাধারণ জনগণের মন জয় করার জন্য তাকে ব্যবহার করতে চান, হয় তাকে মুক্তি দিয়ে অথবা গৃহবন্দী থেকে সরিয়ে দিতে পারেন।’’

বিষয়: মিয়ানমারনির্বাচনসামরিক বাহিনীগণতন্ত্র
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”