Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রসেনার বিক্ষোভ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬, ১২: ৪২
রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রসেনার বিক্ষোভ

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং শিশু সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার ঢাকা মহানগর শাখা।

Advertisement

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান বক্তা মাওলানা আব্দুল হাকিম বলেন, “দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। রামিসা হত্যাকাণ্ড তারই এক নির্মম উদাহরণ। দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।” প্রশাসনের ধীরগতি এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার বক্তব্য উদ্ধৃত করে সংগঠনের সহসভাপতি ড. এস এম সারোয়ার বলেন, “একজন পিতাকে যখন বলতে হয়—‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’, তখন সেটি শুধু একটি পরিবারের হতাশা নয়; বরং পুরো বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থার প্রতিফলন।” তিনি দাবি করেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু গ্রেপ্তার নয়, দ্রুত তদন্ত শেষ করে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আবাসিক এলাকায় নজরদারি বাড়ানো ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

সমাবেশে অন্য বক্তারা বলেন, সামাজিক অবক্ষয়, মাদকের বিস্তার এবং আইন প্রয়োগের দুর্বলতার সুযোগেই শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। পরিবার ও সমাজ মিলে এখনই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

গত মঙ্গলবার রাজধানীর পল্লবী সেকশন-১১ এলাকার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে ইতিমধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করে লাশ গুমের চেষ্টা করা হয়েছিল।

মানববন্ধন থেকে রামিসা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

বিষয়: রাজধানীমানববন্ধনহত্যাকাণ্ডবিক্ষোভধর্ষণঅপরাধপল্লবী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”