Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পদত্যাগের ঘোষণা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৯: ২৯
পদত্যাগের ঘোষণা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট চলতি মাসের শেষে পদত্যাগ করবেন। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট চলতি মাসের শেষে পদত্যাগ করবেন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Advertisement

লেভিটকে নিজের ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন উল্লেখ করে ট্রাম্প বলেন, তার ছোট সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য নিজের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি তার এই সিদ্ধান্ত পুরোপুরি বুঝি এবং সম্মান করি।”

ট্রাম্প আরও বলেন, “ক্যারোলিন এখন আমার শীর্ষস্থানীয় বাইরের উপদেষ্টাদের একজন এবং রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে থাকবেন।”

Advertisement
Advertisement
Advertisement

২৮ বছর বয়সী লেভিট গত বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন। এর মধ্য দিয়ে তিনি এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি হন।

গত মে মাসে দ্বিতীয় সন্তানের মা হন লেভিট। তার দুই বছর বয়সী একটি ছেলেও রয়েছে। গত মাসে মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফেরেন তিনি।

লেভিট বলেন, মেয়ের জন্মের পর হোয়াইট হাউসে কাজে ফিরে তিনি বুঝতে পারেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে যে পরিমাণ সময়, শক্তি ও মনোযোগ দিতে হয়, এর পর তিনি তার দুই সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারেন না।

‘ভারতের সঙ্গে ঝগড়া চলতে পারে লেনদেন নিয়ে’ imtiaz ahmed

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেভিট লেখেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে সম্মানের ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।

লেভিট লেখেন, “বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং দায়িত্বগুলোর একটিতে কাজ করার পাশাপাশি মা হওয়া এবং নতুন সন্তানকে স্বাগত জানানো আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক, আবার সবচেয়ে কঠিন সময়ও ছিল।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার আগে ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন লেভিট।ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি সহকারী প্রেস সেক্রেটারি ও বক্তৃতা লেখক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরে নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক পদে কাজ করেন তিনি।

২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লেভিট। রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাথমিক নির্বাচনে জয় পেলেও চূড়ান্ত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপ্পাসের কাছে হেরে যান।

তবে লেভিটের স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো ঘোষণা করেননি ট্রাম্প।

বিষয়: হোয়াইট হাউসপদত্যাগসামাজিক যোগাযোগমাধ্যমডোনাল্ড ট্রাম্প
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”