Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আরও ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৬: ১৬
আরও ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: বাসস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের জ্বালানি সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজতে ২০২৯ সালের মধ্যে আরও তিনটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

আজ বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, “পায়রা, মংলা ও হিরণ পয়েন্টে আরও তিনটি এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিনিয়োগকারী খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে।”

ইকবাল হাসান মাহমুদ বলেন, “মহেশখালী এফএসআরইউ-তে অগ্নিকাণ্ডের ঘটনার পর সারা দেশে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। প্রকৌশলীরা সমস্যা সমাধানে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং বয়লার সিনক্রোনাইজ করে কার্যক্রম চালানো হচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রী বলেন, “দুর্ঘটনাটি আরও বড় হতে পারত। তবে তা না হওয়ায় আমরা স্থায়ী ক্ষতির হাত থেকে বেঁচে গেছি। এফএসআরইউ মেরামতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।”

এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হলেও এলএনজি সংগ্রহ বন্ধ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, “পর্যাপ্ত পরিমাণ কার্গো এলএনজি কেনা হচ্ছে যাতে সমস্যা সমাধান হওয়া মাত্রই গ্যাস সরবরাহ পুনরায় শুরু করা যায়। গতকালই আমরা চার কার্গো এলএনজির অর্ডার দিয়েছি।”

মহেশখালী এফএসআরইউ পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার রূপরেখা দিয়ে মন্ত্রী বলেন, “গ্যাস সরবরাহ সহজ করতে চট্টগ্রাম থেকে বাখরাবাদ পর্যন্ত একটি পাইপলাইন সম্প্রসারণ করা হবে। এছাড়া ভবিষ্যতে সিঙ্গেল মুরিংয়ের মাধ্যমে একটি ল্যান্ড-বেসড (স্থলভিত্তিক) এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে।”

কূপ খননের মাধ্যমে গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে গ্যাস অনুসন্ধানে অবহেলা করার কারণেই দেশকে আজকের এই অবস্থায় আসতে হয়েছে। সরকার কূপ খননের মাধ্যমে গ্যাস অনুসন্ধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং বাপেক্সকে শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনা হয়েছে।”

পাইপলাইন ছাড়া ভোলা থেকে গ্যাস সরবরাহের বিষয়ে তিনি বলেন, “মালয়েশিয়ার সাথে এ বিষয়ে কারিগরি আলোচনা হয়েছে। পাইপলাইন ছাড়া ভোলার গ্যাস আনা সম্ভব হলে শিল্পকারখানাগুলো দারুণভাবে উপকৃত হবে।”

জ্বালানি তেল আমদানির দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সম্ভাবনার বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, “বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দিষ্ট একটি শতাংশ বিবেচনা করা হচ্ছে, তবে এ বিষয়ে এখনও কোনো নীতিমালা চূড়ান্ত হয়নি। এই ইস্যুতে প্রচলিত বিভিন্ন গুজবকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।”

বিদ্যুৎ গ্রিডের ওপর ব্যাটারিচালিত রিকশার প্রভাব তুলে ধরে মন্ত্রী বলেন, এসব রিকশার কারণে পিক আওয়ারের সময় পরিবর্তন হয়ে গেছে। আগে সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত পিক আওয়ার ছিল, কিন্তু এখন মধ্যরাতের পরেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা দেখা যাচ্ছে। মূলত এসব রিকশার ব্যাটারি চার্জ করার কারণেই এই চাপ তৈরি হচ্ছে।”

বিষয়: জ্বালানিলোডশেডিংসরকারমন্ত্রীসিপিডি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”