Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হামলার ঘটনায় ক্ষোভ ছায়ানটের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯: ৩০
হামলার ঘটনায় ক্ষোভ ছায়ানটের

ছায়ানট-সংস্কৃতি ভবনে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ছায়ানট কর্তৃপক্ষ। আজ শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

Advertisement

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর একদল লোক জোরপূর্বক ছায়ানট ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা ভবনের সব সিসি ক্যামেরা, অধিকাংশ কক্ষ, টয়লেট, মিলনায়তনসহ বহু বাদ্যযন্ত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে। সার্ভারসহ কিছু বাদ্যযন্ত্র ও আসবাবপত্রে আগুন দেওয়া হয়। এ সময় অন্তত সাতটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন ও হার্ডডিস্ক লুট করা হয়েছে। ভাঙচুরে বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ছায়ানট জানায়, তারা একটি স্বেচ্ছাসেবী ও স্বনির্ভর সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং কোনো সরকার, বিদেশি সংস্থা বা কর্পোরেট অনুদান গ্রহণ করে না। ফলে আত্মশক্তির ওপর ভর করেই এই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করবে প্রতিষ্ঠানটি।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে আরও বলা হয়, ছায়ানটের কাজের ক্ষেত্র রাজনীতি নয়; বরং সংগীত ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তা ধারণ ও সম্প্রীতির সমাজ গড়ে তোলা। ওসমান হাদির হত্যাকাণ্ডে তারা গভীরভাবে শোকাহত হলেও, সেই ঘটনাকে কেন্দ্র করে ছায়ানটে হামলার কারণ বোধগম্য নয়। পরিস্থিতির সুযোগ নিয়ে সংস্কৃতি চর্চার বিরোধী গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে ছায়ানট।

বিষয়:
ছায়ানট
বিবৃতি
সংস্কৃতি
আইন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”