চরচা প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছে নাসা গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে মহাখালী -নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড অবরোধ করেন নাসা গ্রুপের প্রায় ৮০০ শ্রমিক। এতে তেজগাঁও থেকে মহাখালী ও উত্তরা রুটে এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শ্রমিকরা বেতন-ভাতা দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের অনুরোধে আধাঘণ্টা পর বেলা সোয়া ১১টায় তারা সড়ক ছেড়ে গার্মেন্টটির সামনে অবস্থান নেন।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনে সহকারী পুলিশ কমিশনার (এসি) রাসেল রানা। তিনি বলেন, শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তেজগাঁও লিংক রোড অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন চলচল স্বাভাবিক রাখতে সড়কে ডাইভারশন দেওয়া হয়। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের পর তারা সরে যায়। বর্তমানে তারা সড়ক ছেড়ে তাদের কারখানার সামনে রয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।