চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তান, যা স্থানীয় সময় আজ সোমবার থেকেই কার্যকর হতে পারে। একইসঙ্গে হরমুজ প্রণালি আবার খুলে যেতে পারে। সংশ্লিষ্ট প্রস্তাব সম্পর্কে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।
সূত্রটি আরও জানায়, পাকিস্তান এই প্রস্তাবের একটি ফ্রেমওয়ার্ক তৈরি করে তা রাতারাতি ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। এতে দুই ধাপের একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রথমে অবিলম্বে যুদ্ধবিরতি, এরপর একটি পূর্ণাঙ্গ চুক্তি।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রস্তাবটির কিছু বিষয় উল্লেখ করেছে। এগুলো হলো—
তবে প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পায়নি রয়টার্স। পাকিস্তানও কোনো মন্তব্য করতে চায়নি।
এর আগে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। পাকিস্তান, মিসর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওই আলোচনা পরিচালিত হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে আন্দোলনকারীদের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং অস্ত্রোপচার করতে হয়।