Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইরানকে টেক্কা দিতে এবার ৩-৪ হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৫: ৪৮
ইরানকে টেক্কা দিতে এবার ৩-৪ হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার সামরিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে। পেন্টাগন শিগগিরই মার্কিন সেনাবাহিনীর চৌকস ৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকে প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার সৈন্য ওই অঞ্চলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Advertisement

বর্তমানে নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে অবস্থানরত এই সৈন্যরা যে কোনো আদেশের মাত্র ১৮ ঘণ্টার মধ্যে মোতায়েন হতে সক্ষম। মূলত প্যারাশুট হামলার মাধ্যমে দ্রুত শত্রু অঞ্চলে অনুপ্রবেশে এই বাহিনী বিশেষভাবে পারদর্শী। এই মোতায়েনের ফলে ইরানের ভূখণ্ডের ভেতরে স্থল অভিযান বা উপকূলীয় অঞ্চল দখলের মতো কঠিন বিকল্পগুলো মার্কিন সামরিক বাহিনীর নাগালে আসবে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তেহরানের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ আলোচনার কথা উল্লেখ করে ইরানি বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি স্থগিত করেছিলেন। তবে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে ইরান। এমন এক সময়ে নতুন এই সৈন্য মোতায়েনের খবর এল, যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার সংখ্যা ইতিমধ্যে ৫০ হাজার ছাড়িয়েছে। এর আগে গত ২০ মার্চ শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস বক্সারে করে হাজার হাজার নৌসেনা ও নাবিককে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানের ভেতরে ৯,০০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সৈন্য নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, পেন্টাগন বর্তমানে ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র খার্গ দ্বীপ দখল এবং হরমুজ প্রণালী সুরক্ষিত করার মতো পরিকল্পনাগুলো নিয়ে কাজ করছে।

Advertisement
Advertisement
Advertisement

যদিও ট্রাম্প প্রশাসন সামরিক শক্তি বৃদ্ধি করছে, তবে মার্কিন রাজনীতিতে এটি বড় ঝুঁকির কারণ হতে পারে। সম্প্রতি রয়টার্স ও ইপসোসের করা এক যৌথ জরিপ অনুযায়ী, মাত্র ৩৫ শতাংশ আমেরিকান ইরানের ওপর হামলার সমর্থন করছেন, যেখানে ৬১ শতাংশ নাগরিক এর বিপক্ষে। ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের অপ্রয়োজনীয় যুদ্ধ থেকে দূরে রাখা, যা বর্তমান পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব ধরনের সামরিক বিকল্প খোলা রয়েছে। তবে ইরানের ভেতরে সরাসরি প্রবেশের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

বিষয়: আমেরিকাইরানযুদ্ধজাহাজডোনাল্ড ট্রাম্পমার্কিন সেনা
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”