Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৫: ৩৩
সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ছবি: সংগৃহীত

গবেষণা ও নীতিবিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

Advertisement

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিজিএস জানিয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত এবং নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে পুনর্গঠিত এই পর্ষদ প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রম, নীতিগত দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পুনর্গঠিত উপদেষ্টা পর্ষদের সদস্যরা হলেন-জনপ্রশাসন ও সুশাসন বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাবিব জাফরুল্লাহ, নারী ক্ষমতায়ন ও সামাজিক উদ্ভাবন বিশেষজ্ঞ নায়লা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক ড. সায়রা খান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক ড. সেলিম জাহান, ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাবেক কর্মকর্তা ও উন্নয়ন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আনোয়ার-উল আলম চৌধুরী, ম্যাক্স গ্রুপের প্রতিষ্ঠাতা প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, বাংলাদেশে ইয়েমেনের অনারারি কনসাল জেনারেল কে এম মজিবুল হক, এবং শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা শাহেদুল ইসলাম।

সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকানlpg-gas

পুনর্গঠিত উপদেষ্টা পর্ষদে শিক্ষা ও গবেষণা, উন্নয়ননীতি, আন্তর্জাতিক কূটনীতি, শিল্প ও অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্তি সিজিএসের বহুমাত্রিক গবেষণা ও নীতিসংলাপ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে।

Advertisement
Advertisement
Advertisement

সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, “একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে স্বাধীন গবেষণা, মুক্তচিন্তা এবং তথ্যপ্রমাণভিত্তিক নীতিসংলাপের কোনো বিকল্প নেই। সিজিএস এসব মূল্যবোধকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা এবং গঠনমূলক আলোচনার ক্ষেত্র সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।”

বিষয়: উপদেষ্টাউপদেষ্টা পরিষদগবেষণাবিশ্লেষণ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”