Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইরানের সঙ্গে ‘তীব্র’ যুদ্ধের জন্য উপসাগরীয় মিত্রদের প্রস্তুতির আহ্বান যুক্তরাষ্ট্রের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৬: ০৭
ইরানের সঙ্গে ‘তীব্র’ যুদ্ধের জন্য উপসাগরীয় মিত্রদের প্রস্তুতির আহ্বান যুক্তরাষ্ট্রের
ছবি: এআই দিয়ে তৈরি

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে একটি সংক্ষিপ্ত অথচ তীব্র সামরিক অভিযানের জন্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশকে প্রস্তুতি নিতে সতর্ক করেছে ওয়াশিংটন।

Advertisement

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।

Advertisement
Advertisement
Advertisement

ডব্লিউএসজে-এর তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বড় ধরনের হামলা চালানোর কথা বিবেচনা করছেন। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপসাগরীয় মিত্র দেশগুলোকে দেওয়া এই সতর্কবার্তা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, ইসরায়েলও নতুন করে সামরিক অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কায় যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে অতিরিক্ত ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে এবং ঝুঁকিপূর্ণ ঘাঁটিগুলো থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিচ্ছে। এ ছাড়া ওয়াশিংটন সামরিক সরঞ্জাম পুনরায় মজুত করছে এবং সম্ভাব্য অভিযানের জন্য অতিরিক্ত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রস্তুত রাখছে।

ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি তার শর্ত মেনে নিতে অস্বীকার করে, তবে তাদের ওপর আবারও হামলা চালানো হবে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে আলোচনা স্থবির হয়ে আছে এবং এই অচলাবস্থার জন্য তারা একে অপরকে দায়ী করছে। এর আগে ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে বড় ধরনের হামলা চালিয়েছিল। এরপর থেকে তারা ইরানের ট্যাঙ্কার ও অন্যান্য জাহাজের ওপরও আক্রমণ করেছে। অন্যদিকে, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর গুলি চালিয়েছে–যে পথটি মার্কিন নৌবাহিনী নির্ধারণ করে দিয়েছে। কিন্তু তেহরান এটিকে অবৈধ বলে মনে করে।

ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, পাল্টা আঘাতের হুমকি তেহরানেরUS-Iran-attack

ট্রাম্পের হুমকির জবাবে ইরানি কর্মকর্তারা নিজ দেশকে রক্ষার অঙ্গীকার করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার পথ বেছে নেয়, তবে তাদের ‘আরও বড় কৌশলগত ব্যর্থতার’ মুখোমুখি হতে হবে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘প্রেস টিভি’ একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে জানিয়েছে, তেহরান ‘কোনো সীমাবদ্ধতা ছাড়া’ সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

নতুন করে সংঘাত শুরুর আশঙ্কার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী অস্ত্রের (মিসাইল ইন্টারসেপ্টর) মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে। তবে ট্রাম্প এই উদ্বেগকে নাকচ করে দিয়ে জোর দিয়ে বলেছেন, সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত গোলাবারুদ ও অস্ত্র রয়েছে।

আমেরিকানদের কাছে এই যুদ্ধ অত্যন্ত অজনপ্রিয়। সেপ্টেম্বরে প্রকাশিত ‘ফক্স নিউজ’-এর একটি জরিপ অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের ৭১ শতাংশ মনে করেন যে, এই সংঘাত অবসানের জন্য ট্রাম্প প্রশাসনের কোনো সুস্পষ্ট কৌশল নেই। এ ছাড়া ৬০ শতাংশ মনে করেন, ইরানে হামলা চালানো একটি ভুল ছিল। চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত ‘পিউ রিসার্চ সেন্টার’-এর একটি জরিপ অনুযায়ী, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের গৃহীত পদক্ষেপগুলোর প্রতি ৬৫ শতাংশ মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন, যেখানে ৩৩ শতাংশ মানুষ এর সমর্থন জানিয়েছেন।

বিষয়: ইরানযুক্তরাষ্ট্রউপসাগরীয় অঞ্চলমধ্যপ্রাচ্যযুদ্ধনির্বাচন
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”