রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়েছে বলে চরচাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান।
আটকদের তেজগাঁও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আব্দুল হান্নান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বিকেলে কলেজের মসজিদে গোপন বৈঠক করার সময় ২৩ জনকে আটক করা হয়েছে। তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে। থানায় তেজগাঁও জেনের ডিসি ও এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। আমরা সন্দেহ করছি তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত।”