চরচা ডেস্ক

তাৎক্ষণিক মেসেজ অনুবাদের সুবিধা আনল সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ।
মেটার মালিকানাধীন এই যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে, এখন থেকে ভিন্ন ভাষার কোনো মেসেজ দেখলে শুধু লং-প্রেস করে ‘ট্রান্সলেট’ অপশন চাপলেই অনুবাদ পাওয়া যাবে। ব্যবহারকারীরা কোন ভাষা থেকে বা কোন ভাষায় অনুবাদ করতে চান, সেটি বেছে নিতে পারবেন।
একবার ডাউনলোড করলে সেই ভাষা ভবিষ্যতে অনুবাদের জন্য সংরক্ষিত থাকবে। এই সুবিধা চ্যাট, গ্রুপ এবং চ্যানেল আপডেট-সব জায়গাতেই কাজ করবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে অটো-ট্রান্সলেশন অন করে দিতে পারবেন, যাতে পুরো কথোপকথনের ভবিষ্যতের সব মেসেজ স্বয়ংক্রিয় অনুবাদ হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পর্যায়ক্রমে এই সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার জন্য অনুবাদ প্রক্রিয়া সম্পন্ন হবে ডিভাইসেই, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নিজে কোনো মেসেজ দেখতে পায় না।
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে ছয়টি ভাষায়-ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রুশ ও আরবি। আর আইফোন ব্যবহারকারীরা পাবেন ১৯টিরও বেশি ভাষায় অনুবাদের সুবিধা।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।