Advertisement Banner

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩৪

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৩৪
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। ছবি: চরচা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে–১৬৭ জন। এরপর ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২২৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ময়মনসিংহে ৭২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৩ জন এবং দক্ষিণ সিটিতে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮১৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ৭৮৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭৭ হাজার ৩৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৩০৭ জন।

সম্পর্কিত