Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৩: ৩৭
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় ভয়াবহ দুই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও রাজধানী কারাকাস ও আশপাশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১৮ হাজার মানুষ এখনো গৃহহীন অবস্থায় রয়েছেন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির শীর্ষ আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ জানান, সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন তাদের বাসস্থান হারিয়েছেন।

গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় আঘাত হানে।

Advertisement
Advertisement
Advertisement

নতুন এই পরিসংখ্যান রাজধানী কারাকাস এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা লা গুয়াইরায় দুর্যোগের ব্যাপকতা তুলে ধরছে। একই সঙ্গে সরকারের দুর্যোগ মোকাবিলার পদক্ষেপ নিয়েও সমালোচনা বাড়ছে।

ভেনেজুয়েলার সামাজিক ভাইস প্রেসিডেন্সি জানিয়েছে, কারাকাস ও লা গুয়াইরার ৮০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অন্তত ১২ হাজার ৮০০ মানুষ অবস্থান করছেন।

অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যঝুঁকি

ওয়াশিংটনে অবস্থিত প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) জরুরি কার্যক্রম কেন্দ্রের উপদেষ্টা ডা. মাউরিসিও সেরপা কালদেরন অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে বাড়তে থাকা স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

তিনি রয়টার্সকে বলেন, “ভূমিকম্পের পর সাধারণত অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা শিবির গড়ে তোলা হয়। এসব স্থানে অতিরিক্ত ভিড়, পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব, নিরাপদ পানীয় জলের সীমিত প্রাপ্যতা, পানি ও স্যানিটেশন সমস্যা এবং খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির কারণে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।”

তিনি বলেন, বর্তমানে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া, চর্মরোগ, ক্ষতের সংক্রমণ, ডেঙ্গু এবং টিটেনাস, হাম, রুবেলা, ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর মতো টিকায় প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলা করাই তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত।

সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সরকারের দুর্যোগ মোকাবিলার পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে অনেক ভেনেজুয়েলাবাসীর অভিযোগ, সরকারের সাড়া দিতে দেরি হয়েছে এবং তা ছিল অপর্যাপ্ত।

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)সহ বিভিন্ন বৈশ্বিক ত্রাণ সংস্থাও সরকারের পদক্ষেপের সমালোচনা করেছে।

রদ্রিগেজ বলেন, ভূমিকম্পের পরপরই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভবিষ্যতে জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তার জন্য একটি নতুন সামরিক ইউনিট গঠনের ঘোষণাও দেন তিনি।

এদিকে সোমবার লা গুয়াইরায় রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা দেখেছেন, ট্রাক ও ফরেনসিক কর্মীরা কফিন বহন করছেন। একই সময়ে সাদা ক্রস দিয়ে চিহ্নিত একটি খোলা স্থানে ভারী যন্ত্র দিয়ে সারিবদ্ধ কবর খোঁড়া হচ্ছিল, যেখানে ভূমিকম্পে নিহতদের সমাহিত করছিল কর্তৃপক্ষ।

বিষয়: আহতনিহতভূমিকম্পদক্ষিণ আমেরিকাভেনেজুয়েলা
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”