Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বরিশালে লঞ্চের ছাদ থেকে পড়ে নিঁখোজ কিশোরের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১৪: ০৩
বরিশালে লঞ্চের ছাদ থেকে পড়ে নিঁখোজ কিশোরের মরদেহ উদ্ধার

বরিশালের মেহেন্দীগঞ্জে যাত্রীবাহী লঞ্চের ছাদ থেকে পা পিছলে কালাবদর নদীতে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

নিখোঁজ হওয়ার দীর্ঘ প্রায় ৩৬ ঘণ্টা পর গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোর রানা হাওলাদার (১৭) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে রানা মা-বাবার সঙ্গে আত্মীয়ের বিয়ের দাওয়াতে মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে গিয়েছিল এবং সেখান থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠান শেষে তারা লঞ্চে করে ফিরছিলেন। লঞ্চটি জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত রানা পা পিছলে কালাবদর নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়।

লালবাগে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারsuicide 2

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে কালীগঞ্জ নৌ পুলিশ, বরিশাল ফায়ার সার্ভিসের একদল ডুবুরি এবং স্থানীয় বাসিন্দারা। তবে নদীর প্রবল স্রোতের কারণে প্রথম দিন দিনভর চেষ্টা করেও রানার কোনো সন্ধান পায়নি উদ্ধারকারী দল।

বুধবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে স্বজনরা এসে রানা হাওলাদারের মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল জানান, এটি একটি দুর্ঘটনা এবং এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি নেই। তাই প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়: মরদেহমেহেন্দীগঞ্জবরিশালউদ্ধারকিশোর
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”