Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

প্রথম আরব দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৮: ২১
প্রথম আরব দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন
মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দিল লেবাননের পার্লামেন্ট। ছবি: রয়টার্স

লেবাননের পার্লামেন্ট মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দিয়েছে। এর মাধ্যমে দেশটি আরব বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড ও কঠোর শ্রমের শাস্তি চালু করল। আজ স্থানীয় সময় মঙ্গলবার এই রায় দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

Advertisement

ভূমধ্যসাগরীয় এই দেশটিতে ২০০৪ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ ছিল।

তবে এরপরও আদালত কয়েক ডজন মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। পরে সেসব রায় স্থগিত করা হয়েছে অথবা শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে।

১২৮ সদস্যের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দেন।

Advertisement
Advertisement
Advertisement

তবে হিজবুল্লাহর পার্লামেন্টারি ব্লক এই উদ্যোগের বিরোধিতা করেছে।

পার্লামেন্টের অধিবেশনে উপস্থিত ছিলেন দেশটির বিচারমন্ত্রী আদেল নাসার। তিনি সিদ্ধান্তটিকে লেবাননের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

ইসরায়েল-লেবাননের চুক্তিটি আসলে কী?LEBANON-ISRAEL-TREATY

দীর্ঘদিন ধরে লেবাননে মৃত্যুদণ্ড পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে আসা মানবাধিকার সংগঠনগুলোও পার্লামেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের লেবাননবিষয়ক গবেষক রামজি কাইস বলেন, “লেবানন এমন একটি শাস্তি থেকে চূড়ান্তভাবে সরে আসছে, যা কখনোই প্রয়োগ করা উচিত নয়।”

তিনি আরও বলেন, “মৃত্যুদণ্ড তার নিষ্ঠুরতা ও চূড়ান্ত পরিণতির কারণে অনন্য। একই সঙ্গে এতে স্বেচ্ছাচারিতা, পক্ষপাত ও ভুল সিদ্ধান্তের ঝুঁকি রয়েছে।”

এদিকে মৃত্যুদণ্ড বাতিলের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন পার্লামেন্টে একটি বিতর্কিত সাধারণ ক্ষমা আইন নিয়েও আলোচনা চলছে।

১৯৯০ সালে লেবানের ১৫ বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় ধরনের সাধারণ ক্ষমার উদ্যোগ।

বিষয়: লেবাননআরব বিশ্বমৃত্যুদণ্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”