Advertisement Banner

ডুবে যাওয়া ইরানের যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ডুবে যাওয়া ইরানের যুদ্ধজাহাজ থেকে ৮৭ মরদেহ উদ্ধার
হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পথ। ছবি: রয়টার্স

ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় টর্পেডো হামলা চালিয়ে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে আমেরিকা। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পিট হেগসেথ বলেন, আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা একটি ইরানি যুদ্ধজাহাজকে মার্কিন টর্পেডোর আঘাতে ধ্বংস করা হয়েছে। তবে জাহাজটির নির্দিষ্ট নাম তিনি উল্লেখ করেননি।

এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, ‘আইআরআইএস দেনা’ নামের একটি ইরানি ফ্রিগেট ভারত মহাসাগরে ডুবে গেছে।

শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৩২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত