Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ২১: ৪৫
রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি
জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক। ছবি: চরচা

‎রবি মৌসুমের শুরুতে সারের মজুত, বিতরণ ও ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

Advertisement

‎সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে এই উপকমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন মো. রোকন উদ্দীন বাবুল ও মোছা. সাবিরা সুলতানা। উপকমিটি সরেজমিনে সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করে অনিয়ম চিহ্নিত করবে এবং তা নিরসনে সুপারিশ দেবে।

‎

Advertisement
Advertisement
Advertisement

‎কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও অসংগতির অভিযোগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলায় ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার সুপারিশ করেছে কমিটি।

‎‎বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব ক্ষেত্রে ডিলারশিপের চুক্তি এখনো সম্পন্ন হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখতে বলা হয়েছে। ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হওয়া ডিলারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।

‎

‎বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎

‎কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ি চলতি রবি ও আসন্ন বোরো মৌসুমে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৩৫ লাখ ৮৭ হাজার মেট্রিক টন। এর বিপরীতে, মৌসুম দুটির জন্য সরকারের হাতে সরবরাহযোগ্য সারের পরিমাণ ৫১ লাখ ৭১ হাজার মেট্রিক টন। অর্থাৎ চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার মেট্রিক টন বেশি।

‎

‎সংসদীয় কমিটির বৈঠকে কৃষিমন্ত্রী জানান, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে। মন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়মের কারণে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হয়েছিল, তবে বর্তমানে সারের সংকট নেই।

‎

‎জাতীয় পর্যায়ে পর্যাপ্ত মজুত ও সরবরাহের প্রস্তুতি থাকলেও মাঠপর্যায়ে কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না বলে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আভিযোগ আসছে। ডিলার নিয়োগ সংক্রান্ত অভিযোগের তদন্ত এবং সার মজুত ও বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থাপনার ত্রুটি চিহ্নিত করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

বিষয়: জাতীয় সংসদকৃষি মন্ত্রণালয়কৃষিমন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”